নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মোঃ রিপন কাজী (৫৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪:৪৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ২০০ গ্রাম গাঁজা।
গ্রেফতারকৃত রিপন কাজী দাপা ইদ্রাকপুর এলাকার মৃত মতলব কাজীর ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এএসআই (নিঃ) আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল দাপা ইদ্রাকপুরস্থ রিপন কাজীর বাড়ির সামনের বালুর মাঠে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।
পুলিশের অপরাধীয় রেকর্ড (পিসিপিআর) যাচাই করে জানা যায়, গ্রেফতারকৃত রিপন কাজীর বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি জানান, এলাকাকে মাদকমুক্ত করতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন