ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গতকাল লংমার্চ সফল করায় কক্সবাজার জেলা জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ

ছবি সংগৃহীত

১১ দলীয় ঐক্য ঘোষিত ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচিকে স্বাগত জানাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করায় সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম অভিমুখে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালিত লংমার্চের প্রতি দেশবাসীর অভূতপূর্ব সমর্থন এবং পথে পথে জনস্রোত প্রমাণ করে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ছয় দফা দাবি আজ জনগণের দাবিতে পরিণত হয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই লংমার্চ পালন করেছি। আশাকরি সরকার জনদাবি মেনে নিয়ে মানুষের ভোটাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করবেন। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চে প্রায় তিন শতাধিক গাড়ির বহর দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার সরকারি কলেজ গেইট থেকে যাত্রা করেন । সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ চট্টগ্রাম পৌঁছেন।‌ লংমার্চে জেলা নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মুহাম্মদ শাহজাহান, জাকির হোছাইন, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক জনশক্তি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

গতকাল লংমার্চ সফল করায় কক্সবাজার জেলা জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

১১ দলীয় ঐক্য ঘোষিত ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচিকে স্বাগত জানাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করায় সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম অভিমুখে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালিত লংমার্চের প্রতি দেশবাসীর অভূতপূর্ব সমর্থন এবং পথে পথে জনস্রোত প্রমাণ করে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ছয় দফা দাবি আজ জনগণের দাবিতে পরিণত হয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এই লংমার্চ পালন করেছি। আশাকরি সরকার জনদাবি মেনে নিয়ে মানুষের ভোটাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করবেন। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চে প্রায় তিন শতাধিক গাড়ির বহর দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার সরকারি কলেজ গেইট থেকে যাত্রা করেন । সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ চট্টগ্রাম পৌঁছেন।‌ লংমার্চে জেলা নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, মুহাম্মদ শাহজাহান, জাকির হোছাইন, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক জনশক্তি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ