ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় ডিবির বিশেষ অভিযান

নওগাঁয় ডিবির বিশেষ অভিযান

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত কম্পিউটার, সিপিইউ, কালার প্রিন্টার ও স্ক্যানার জব্দ করেছে পুলিশ। জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নওগাঁ সদর থানার পয়না বাজার এলাকায় তার নিজস্ব প্রতিষ্ঠান ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব, প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’-এ কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানিক দল রোববার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।

এ সময় বাজারে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৪৭ হাজার টাকা।

অভিযানে তার প্রতিষ্ঠান থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, জব্দ করা কম্পিউটার পর্যালোচনা করে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার তারিকুল ইসলাম মল্লিক নওগাঁ সদর থানার পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জাল নোট তৈরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জাল নোটের কারবারের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় ডিবির বিশেষ অভিযান

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ