র্যাব জানায়, গ্রেপ্তার নাজমুল বন্দরের শোকা মিয়া ওরফে শেখের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মোট পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
প্রাপ্ত মামলা ও ওয়ারেন্টের তথ্য অনুযায়ী, নাজমুলের বিরুদ্ধে বন্দর থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে ২০১৯ সালের ২১ ডিসেম্বরের একটি হত্যা মামলা, ২০২১ সালের ২২ মার্চের একটি মামলা, ২০২১ সালের ২০ সেপ্টেম্বরের একটি মামলা, ২০২৩ সালের ২৮ জুনের একটি মামলা এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির একটি মামলা রয়েছে।
র্যাবের তথ্যমতে, এসব মামলায় হত্যা, মারামারি, মাদক ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।
র্যাব জানায়, নাজমুলের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন