জুলাই গণহত্যার একাধিক মামলার আসামি ও ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রায়হান গফুর প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আটিপাড়া এলাকায় নিজ বাসায় অবস্থান করে তিনি নিয়মিত উত্তরা এলাকায় চলাফেরা করছেন।
অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা রাখা রায়হান গফুর এখনো উত্তরা এলাকায় প্রভাব বিস্তার করে যাচ্ছেন। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন গোপন মিছিল ও বৈঠকে তিনি সরাসরি অংশগ্রহণের পাশাপাশি অর্থায়নও করেন।
স্থানীয়দের আরও অভিযোগ, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য থাকার পরও তাকে গ্রেপ্তার না করায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, নিজেকে রক্ষা করতে তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিষয়ে তথ্য দিয়ে তাদের গ্রেপ্তারে ভূমিকা রেখেছেন। এছাড়া তার অনুসারী কিশোর গ্যাং ও বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
অভিযোগকারীদের দাবি, জুলাই-আগস্টের সহিংসতার সময় উত্তরা এলাকায় সংঘটিত ঘটনাগুলোতে রায়হান গফুর সরাসরি জড়িত ছিলেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন