ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোয়ালাবাজারে হুমায়ুন কবিরের নির্দেশনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: প্রতিনিধি

গোয়ালাবাজারে হুমায়ুন কবিরের নির্দেশনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালাবাজার এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ইমরাণ রব্বানী এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দাল মিয়া। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া।

সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ইমরাণ রব্বানী, আব্দুল রব মল্লিক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ জাহাঙ্গীর, সুলেমান মেম্বার, আব্দুর রউফ, মখসুদ আলী, সমর আলী, আব্দুল কালাম, ইয়াওর আলী, মিজানুর রহমান জনি, শাহেস্তা মেম্বার, মিজানুর রহমান মিজু ও বাবর বক্সসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের সাংগঠনিক কার্যক্রম, ঐক্য ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।

পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র‌্যালি গোয়ালাবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালাবাজারে হুমায়ুন কবিরের নির্দেশনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ