ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুটের অভিযোগ, ৩ প্রতারক আটক

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬

মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুটের অভিযোগ, ৩ প্রতারক আটক

নওগাঁর মান্দায় ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুটের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও একটি হাতকড়া জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, তাঁদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩২), চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩২) এবং ফুলবাড়ী উপজেলার মুক্তারপুর গ্রামের ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে ওই তিন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে পারইটঙ্গী গ্রামের বিপুল চন্দ্র প্রামাণিকের বাড়িতে যান। বাড়িতে মাদক রয়েছে—এমন কথা বলে তাঁরা ঘরে ঢুকে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে শোকেস খুলে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেন বাড়ির মালিক।

তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারেন। পরে তাঁরা ওই তিনজনকে ধাওয়া করেন। একপর্যায়ে পাশের বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকায় তাঁদের আটক করা হয়। পরে পুলিশ এসে তাঁদের হেফাজতে নেয়।

বিপুল চন্দ্র প্রামাণিক বলেন, ‘মাদক উদ্ধারের কথা বলে তাঁরা আমার বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন। পরে শোকেস থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করা হয়।’

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, খবর পেয়ে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও একটি হাতকড়া জব্দ করা হয়েছে। স্বর্ণালংকার উদ্ধারের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় বিপুল চন্দ্র প্রামাণিক বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আটক ব্যক্তিদের রোববার আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার লুটের অভিযোগ, ৩ প্রতারক আটক

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ