ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারী জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথ গ্রহণ

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার:
সেলিম রেজা, স্টাফ রিপোর্টার:
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬

নীলফামারী জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথ গ্রহণ

নীলফামারী জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল এবং জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার ও স্বার্থরক্ষা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শ্রমিকদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জহুরুল আলম বলেন, “অতীতের সব ভেদাভেদ ভুলে শ্রমিকদের স্বার্থরক্ষায় এবং সংগঠনের শক্তিবৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

বক্তব্য শেষে মো. জহুরুল আলম নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে নীলফামারী জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারী জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির শপথ গ্রহণ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারী জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার সন্ধ্যায় ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল এবং জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার ও স্বার্থরক্ষা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শ্রমিকদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জহুরুল আলম বলেন, “অতীতের সব ভেদাভেদ ভুলে শ্রমিকদের স্বার্থরক্ষায় এবং সংগঠনের শক্তিবৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

বক্তব্য শেষে মো. জহুরুল আলম নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে নীলফামারী জেলা হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ