গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিবাহ নিবন্ধক (কাজী) সভায় উপস্থিত ছিলেন।
সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, সামাজিক ও পারিবারিক প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, বিবাহ নিবন্ধক (কাজী) ও সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন