ওসমানীনগরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেটের ওসমানীনগরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু ও সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন