শহীদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মুকসুদপুর থেকে মোটরসাইকেল যোগে টেকেরহাট যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত ট্রাক তাকে পিছনের দিকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই রেজাউলের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন