ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকদের

শেরপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫

শেরপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

শেরপুরে আগাম শীতকালীন সবজি চাষ ও পরিচর্যায় দম ফেলার সময় নেই কৃষকদের। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশা ভেদ করে জেলার বিস্তীর্ণ মাঠে নেমে পড়ছেন তারা। কেউ চারা রোপণ করছেন, কেউবা ব্যস্ত ক্ষেতের নিড়ানি ও রোগবালাই দমনে। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় এবার সবজির বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব বিষমুক্ত সবজি এখন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

শেরপুর সদর উপজেলা ছাড়াও নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার মাঠগুলোতে এখন শোভা পাচ্ছে বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলা, লাউ, টমেটোসহ নানা পদের শাক-সবজি। এরই মধ্যে আগাম জাতের অনেক সবজি বাজারে উঠতে শুরু করেছে এবং কৃষকেরা ভালো দামও পাচ্ছেন।

সরেজমিনে সদর উপজেলার বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখার চর গ্রামের কৃষক সুমন মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এক বিঘা জমিতে আগাম চিচিঙ্গা চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ১২ হাজার টাকা। ইতিমধ্যে তিনি ৪০ হাজার টাকার চিচিঙ্গা বিক্রি করেছেন এবং আশা করছেন সব মিলিয়ে তার ৫০ হাজার টাকার বেশি লাভ থাকবে। একই গ্রামের কৃষক শাহীন মিয়া দেড় বিঘা জমিতে পটল চাষ করে ইতিমধ্যে ৫০ হাজার টাকা ঘরে তুলেছেন। খরচ বাদে তার ৭০ হাজার টাকা মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার এবং কীটনাশকের বদলে ক্ষতিকারক পোকা দমনে ‘ফেরোমন ফাঁদ’ ব্যবহার করছেন কৃষকেরা। এতে উৎপাদন খরচ যেমন কমছে, তেমনি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত সবজি নিশ্চিত হচ্ছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদ আনোয়ার জানান, শেরপুরের মাটি সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের নিয়মিত আধুনিক প্রযুক্তি ও সুষম সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, "চলতি বছর জেলায় ৯ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ৮ হাজার হেক্টর জমিতে চাষ সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা এবার লাভের মুখ দেখবেন।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেরপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ