সিলেটের ওসমানীনগরে ছালাউর রহমান (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। প্রায় ৫০ দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।
ছালাউর রহমান উপজেলার ৪ নম্বর বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের মো. তরাজ আলীর ছেলে। তার বাম পায়ে জখমের চিহ্ন রয়েছে। নিখোঁজের সময় তার পরনে ছিল লাল গেঞ্জি, লুঙ্গি ও স্যান্ডেল।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ছালাউর রহমান উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামে তার ফুফুর বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
পরে ছালাউরের বাবা মো. তরাজ আলী গত ১৩ জুলাই ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৬৩৫ এবং ট্র্যাকিং নম্বর 43T13H।
ছালাউরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ তার সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের নম্বর:
তরাজ আলী: ০১৩৩০৭২৯৯৫৮
তচখির আলী: ০১৩১২৯৮৮৯০৯
হেলাল মিয়া: ০১৭৬১৪৬৯৪৩১
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ছালাউর রহমান নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ কিশোরের সন্ধানে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার পাশাপাশি আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। তাকে দ্রুত খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন