ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নোয়াখালীর পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬

নোয়াখালীর পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা বেগমগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিক পর্যবেক্ষণে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে মরদেহটি তিন থেকে চার দিন ধরে পানিতে ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নোয়াখালীর পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের লাশ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা বেগমগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিক পর্যবেক্ষণে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে মরদেহটি তিন থেকে চার দিন ধরে পানিতে ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ