গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১২ নম্বর গোহালা ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস।
সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাতে এসব ছাতা তুলে দেওয়া হয়।
ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোহালা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী বদরুল আলম টুলু, সহ-সভাপতি তারা মিয়া, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেদওয়ান হিমেল, ১১৭ নম্বর দক্ষিণ গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী মজুমদার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী মাতুব্বর, সাধারণ সম্পাদক কাওসার আলী শেখ, মো. বাচ্চু চোকদার, আলেম দফাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় আল আমিন বিশ্বাস বলেন, "আমার প্রিয় অভিভাবক, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপির নির্দেশনায় গোহালা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেছি। ভবিষ্যতেও ইউনিয়নবাসীর কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, "এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে জনকল্যাণে কাজ করার সাহস জুগিয়েছে। মানুষের পাশে থেকে তাদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে চাই।"
স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে বর্ষাকালে বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে ছাতাগুলো দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন