ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনার পাবলায় সবুজ সংঘের পুনাকের উদ্যোগে গভীর সাবমার্সিবল উদ্বোধন আগামীকাল

শাওন
শাওন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬

খুলনার পাবলায় সবুজ সংঘের পুনাকের উদ্যোগে গভীর সাবমার্সিবল উদ্বোধন আগামীকাল

খুলনার দৌলতপুর উপজেলার পাবলা এলাকায় সুপেয় পানির স্থায়ী সরবরাহ নিশ্চিত করতে পাবলা সবুজ সংঘ ক্লাবে পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি), বাংলাদেশ পুলিশের উদ্যোগে স্থাপিত গভীর সাবমার্সিবলের উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৩১ জুলাই)।

উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল (৩১ জুলাই ২০২৬, শুক্রবার) সকাল ৯টা ৩০ মিনিটে পাবলা সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর সাবমার্সিবলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি), বাংলাদেশ পুলিশের সভানেত্রী অধ্যাপক নাসিমা ফেরদৌসী

অনুষ্ঠানে পুনাকের সম্মানিত নেতৃবৃন্দ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

পাবলা সবুজ সংঘের সাধারণ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম বাবু সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সম্পাদক, সহ-সম্পাদক, নির্বাহী সদস্যসহ এলাকাবাসীকে আগামীকাল (৩১ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে নির্ধারিত স্থানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, পুনাকের সহযোগিতায় স্থাপিত এই গভীর সাবমার্সিবল স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও সুপেয় পানির স্থায়ী উৎস নিশ্চিত করবে এবং এটি এলাকার জনকল্যাণমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনার পাবলায় সবুজ সংঘের পুনাকের উদ্যোগে গভীর সাবমার্সিবল উদ্বোধন আগামীকাল

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

খুলনার দৌলতপুর উপজেলার পাবলা এলাকায় সুপেয় পানির স্থায়ী সরবরাহ নিশ্চিত করতে পাবলা সবুজ সংঘ ক্লাবে পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি), বাংলাদেশ পুলিশের উদ্যোগে স্থাপিত গভীর সাবমার্সিবলের উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৩১ জুলাই)।

উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল (৩১ জুলাই ২০২৬, শুক্রবার) সকাল ৯টা ৩০ মিনিটে পাবলা সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর সাবমার্সিবলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি), বাংলাদেশ পুলিশের সভানেত্রী অধ্যাপক নাসিমা ফেরদৌসী

অনুষ্ঠানে পুনাকের সম্মানিত নেতৃবৃন্দ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

পাবলা সবুজ সংঘের সাধারণ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম বাবু সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সম্পাদক, সহ-সম্পাদক, নির্বাহী সদস্যসহ এলাকাবাসীকে আগামীকাল (৩১ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে নির্ধারিত স্থানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, পুনাকের সহযোগিতায় স্থাপিত এই গভীর সাবমার্সিবল স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও সুপেয় পানির স্থায়ী উৎস নিশ্চিত করবে এবং এটি এলাকার জনকল্যাণমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ