ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় জুলাই পথসভায় এনসিপির চার এমপি গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগনের সঙ্গে প্রতারণা করেছে

ছবি: বালাদুল আমিন

"দেশ গড়তে জুলাই জাগরণ" স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা বড় বাজার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক সংস্কার এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব। পথসভা যৌথভাবে পরিচালনা করেন জেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আলী রুশদী মজনু।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন (এমপি)। তিনি বলেন, গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশে পুনরায় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হবে এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির ভিত্তিতে সংসদে উচ্চকক্ষ গঠন সম্ভব হবে। তিনি সরকারের প্রতি কোনো ধরনের কালক্ষেপণ না করে জনগণের দেওয়া গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, আগামী নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখার দাবি জানান তিনি।

এসময় আখতার হোসেন চুয়াডাঙ্গার স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (এমপি) বর্তমান প্রশাসনিক ও নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশ সংস্কার কমিশন গঠনের কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। তার অভিযোগ, প্রশাসন ও পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করতেই এ উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি সরকারের প্রতি দ্রুত তা কার্যকর করার আহ্বান জানান। একই সঙ্গে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের সমালোচনা করে বলেন, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে, কোনো রাজনৈতিক দলের তোষামোদ করা উচিত নয়।

হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, সরকার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, সিটি করপোরেশন এবং স্থানীয় প্রশাসনে দলীয়ভাবে প্রত্যাখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছে। চুয়াডাঙ্গার উদাহরণ টেনে তিনি বলেন, গত নির্বাচনে প্রায় ৬০ হাজার ভোটে পরাজিত একজন ব্যক্তিকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা জনগণের রায়ের প্রতি অসম্মান।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, "শিলং কিংবা লন্ডন থেকে আন্দোলন হয়নি, আন্দোলন হয়েছে বাংলাদেশের মাটিতে। তাই জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সঠিক রাজনৈতিক পথে ফিরে আসুন এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করুন।"

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শ্রমজীবী ও রিকশাচালকদের নিয়ে রাজনীতি করতে চায় এবং সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়।

দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নে আর বিলম্ব করা উচিত নয়। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর জনগণের প্রত্যাশা উপেক্ষা করে বিভিন্ন ক্ষেত্রে পুনরায় দলীয়করণের প্রবণতা শুরু হয়েছে।

এছাড়া বক্তব্য দেন এনসিপির পশ্চিমাঞ্চলের মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু (এমপি), মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম (এমপি), যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

পথসভায় চুয়াডাঙ্গা জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য, সমর্থক এবং স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সবাই গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় জুলাই পথসভায় এনসিপির চার এমপি গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগনের সঙ্গে প্রতারণা করেছে

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ