ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পায়রা সেতুতে দায়িত্ব পালনকালে হৃদরোগে টোল কালেক্টরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

পায়রা সেতুতে দায়িত্ব পালনকালে হৃদরোগে টোল কালেক্টরের মৃত্যু
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এক টোল কালেক্টরের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সজল আহমেদ সৈকতের (৫০) বাড়ি ময়মনসিংহ সদর পৌর এলাকায়। তিনি পায়রা সেতুর টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

টোল কর্তৃপক্ষ জানায়, পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সজল আহমেদ সৈকত। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। টোল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের পরিবারের প্রতি প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পায়রা সেতুতে দায়িত্ব পালনকালে হৃদরোগে টোল কালেক্টরের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এক টোল কালেক্টরের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সজল আহমেদ সৈকতের (৫০) বাড়ি ময়মনসিংহ সদর পৌর এলাকায়। তিনি পায়রা সেতুর টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

টোল কর্তৃপক্ষ জানায়, পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সজল আহমেদ সৈকত। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। টোল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের পরিবারের প্রতি প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ