ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও সাতদিন ব্যপী বৃক্ষমেলা ২০২৬ শুরু

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে,

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে,

আসাদুজ্জামান বাবুল,

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও সাতদিন ব্যপী বৃক্ষমেলা ২০২৬ শুরু হয়েছে আজ।  

এ উপলক্ষে রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি ছিলেন, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও গোপালগঞ্জ সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষন কেন্দ্র ভারপ্রাপ্ত কমকর্তা বিবেকানন্দ মল্লিক।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।বক্তারা আরও বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, প্রতিটি গাছকে বড় করে তোলার দায়িত্বও সবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে বৃক্ষরোপণ কর্মসূচিকে।

সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের সংগে নিয়ে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে,

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ