ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরে সড়কের পাশে নবজাতক উদ্ধার, হাসপাতালে নিরাপদ আশ্রয়ে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫

বগুড়ার শাজাহানপুরে সড়কের পাশে নবজাতক উদ্ধার, হাসপাতালে নিরাপদ আশ্রয়ে
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়কের ধারে পড়ে থাকা এক নবজাতক ছেলে শিশুকে গভীর রাতে উদ্ধার করেছেন দুই তরুণ। বর্তমানে শিশুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও শাজাহানপুর থানা পুলিশের তত্ত্বাবধানে নিরাপদে আছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ নভেম্বর ২০২৫) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে শাজাহানপুর থানাধীন ‘৯ মাইল’ এলাকায় হাইওয়ের পাশে নবজাতক শিশুটিকে দেখতে পান শেরপুর উপজেলার কালদাপাড়ার মো. হামিম, পিতা: আহসানুল কবীর ও মহিপুরের মো. তানভীর, পিতা: মহাজ্জল হোসেন। তারা কোনো দেরি না করে শিশুটিকে উদ্ধার করে দ্রুত শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে শিশু ওয়ার্ডে ভর্তি করে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নবজাতকটি বর্তমানে সুস্থ আছে এবং সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও শাজাহানপুর থানা পুলিশ।
শাজাহানপুর থানা জানিয়েছে, উদ্ধার হওয়া নবজাতকের ভবিষ্যৎ সুরক্ষায় শিগগিরই নিয়মতান্ত্রিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ার শাজাহানপুরে সড়কের পাশে নবজাতক উদ্ধার, হাসপাতালে নিরাপদ আশ্রয়ে

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়কের ধারে পড়ে থাকা এক নবজাতক ছেলে শিশুকে গভীর রাতে উদ্ধার করেছেন দুই তরুণ। বর্তমানে শিশুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও শাজাহানপুর থানা পুলিশের তত্ত্বাবধানে নিরাপদে আছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ নভেম্বর ২০২৫) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে শাজাহানপুর থানাধীন ‘৯ মাইল’ এলাকায় হাইওয়ের পাশে নবজাতক শিশুটিকে দেখতে পান শেরপুর উপজেলার কালদাপাড়ার মো. হামিম, পিতা: আহসানুল কবীর ও মহিপুরের মো. তানভীর, পিতা: মহাজ্জল হোসেন। তারা কোনো দেরি না করে শিশুটিকে উদ্ধার করে দ্রুত শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে শিশু ওয়ার্ডে ভর্তি করে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নবজাতকটি বর্তমানে সুস্থ আছে এবং সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও শাজাহানপুর থানা পুলিশ।
শাজাহানপুর থানা জানিয়েছে, উদ্ধার হওয়া নবজাতকের ভবিষ্যৎ সুরক্ষায় শিগগিরই নিয়মতান্ত্রিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ