ব্যারিস্টার মঈন ফিরোজী ও মিসেস সাবরিনা সামাদ ফিরোজী’র উদ্যোগে ঝালকাঠি জেলার রাজাপুর-কাঠালিয়া’র কলেজ ও মাদ্রাসা থেকে ২০২৫ সালে এইচএসসি ও আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ, এ+ এবং এ- গ্রেড অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় রাজাপুর বাইপাস মোড় তালুকদার বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় ব্যারিস্টার মঈন ফিরোজীর কার্য়ালয়ের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও রাজাপুর কাঠালিয়া ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সামাদ ফওজিয়া-ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন সাবরিনা সামাদ ফিরোজী, জেলা আইনজীবী সমিতির ভর্তি বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জলিল আদিকের সঞ্চলনায় বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক গোলাম মোস্থফা সিকদার, রাজাপুর সদর ইউনিয়নের সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার, ঢাকা বিশ্ববিদ্যলয় ছাত্রদল প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রাজাপুর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থার (ধানসিড়ি) সহ-সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রাজাপুর উপজেলা ছাত্রকল্যাণ সংস্থার (ধানসিড়ি) সভাপতি মো: সাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ ও ম্যানেজিং ডিরেক্টর গ্রীন ফিউচার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: রাশেদ কামাল খান প্রমুখ। অংশগ্রহণকারী গোল্ডেন জিপিএ, এ+ এবং এ- গ্রেড অর্জনকারী ১৫৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, ডিকশেনারী, বই ও কলম তুলে দেয়া হয়। এটি ছিল এক অনুপ্রেরণামূলক আয়োজন, যা তরুণ প্রজন্মকে এগিয়ে যাওয়ার নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধে উজ্জীবিত করবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার মূল বার্তা হিসেবে পৌঁছে দিবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন