ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫

জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে গাজীপুরের সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩শে নভেম্বর ২০২৫ ইং) সকাল ১১টায় জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে গাজীপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। উক্ত সভায় অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ তাদের মতামত, পরামর্শ এবং সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন।

পুলিশ কমিশনার মহোদয় গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে তাঁর উপলব্ধি এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে প্রধান লক্ষ্য হিসেবে স্থির করেন। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত সভায় জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে গাজীপুরের সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩শে নভেম্বর ২০২৫ ইং) সকাল ১১টায় জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে গাজীপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। উক্ত সভায় অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ তাদের মতামত, পরামর্শ এবং সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন।

পুলিশ কমিশনার মহোদয় গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে তাঁর উপলব্ধি এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে প্রধান লক্ষ্য হিসেবে স্থির করেন। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত সভায় জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ