ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ার শাহজাহানপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

বগুড়ার শাহজাহানপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দী গ্রামে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল ৯টার দিকে মা মোছাঃ সাদিয়া মোস্তারিম (২৪) তাঁর দুই শিশু সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন।

নিহত দুই শিশুর নাম মোছাঃ সাইফা (৪) ও মো. সাইফ (২)। তাঁদের বাবা মো. শাহাদত হোসেন পেশায় সেনাবাহিনীর সদস্য। তিনি সম্প্রতি ৭ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির এক কক্ষে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

ধারণা করা হচ্ছে, সাদিয়া প্রথমে দুই সন্তানের গলায় খোঁচ দিয়ে হত্যা করেন এবং পরে অন্য কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে এলাকাবাসী এসে তাঁর দেহটি মাটিতে নামিয়ে রাখে।

এলাকাবাসীর দাবি, শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের জেরে সাদিয়া এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানায়, তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ার শাহজাহানপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দী গ্রামে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল ৯টার দিকে মা মোছাঃ সাদিয়া মোস্তারিম (২৪) তাঁর দুই শিশু সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন।

নিহত দুই শিশুর নাম মোছাঃ সাইফা (৪) ও মো. সাইফ (২)। তাঁদের বাবা মো. শাহাদত হোসেন পেশায় সেনাবাহিনীর সদস্য। তিনি সম্প্রতি ৭ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির এক কক্ষে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

ধারণা করা হচ্ছে, সাদিয়া প্রথমে দুই সন্তানের গলায় খোঁচ দিয়ে হত্যা করেন এবং পরে অন্য কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে এলাকাবাসী এসে তাঁর দেহটি মাটিতে নামিয়ে রাখে।

এলাকাবাসীর দাবি, শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের জেরে সাদিয়া এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানায়, তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ