ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরাইলে ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

সরাইলে ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় শতাধিক নারী, পুরুষ ও শিশু। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এর আগে সকাল ৯টার দিকে মাইকিং করে স্থানীয়দের জড়ো করা হয়। পরে মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেন।

অবরোধের কারণে শুধু ঢাকা-সিলেট মহাসড়কই নয়, কুমিল্লা-সিলেট এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কেও যান চলাচল ব্যাহত হয়। ফলে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকে এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া, সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান এবং সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার। তারা অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।

পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা বেলা পৌনে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন। তবে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানজট অব্যাহত ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই উপজেলার কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা আজগর আলীর ছেলে জিহাদ মিয়াকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিহাদের বাবা আজগর আলী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

মানববন্ধনে অংশ নিয়ে জিহাদের মা সারিন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি আমার ছেলের খুনিদের ফাঁসি চাই। আমরা গরিব ও অসহায় বলেই হয়তো এখনো কাউকে ধরা হচ্ছে না।"

অবরোধে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, জিহাদ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। প্রকৃত অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিরপরাধ কাউকে হয়রানি না করে দোষীদেরই আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সরাইলে ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ