গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১৩ জুঁলাই সোমবার সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ মিছিল নিয়ে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড ও ভাঙ্গা গোলচত্বরে সমবেত হন। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে মানুষের ঢলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সকাল ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর ভাঙ্গা গোলচত্বর অতিক্রম করলে মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে চারপাশ। "স্বাগতম প্রধানমন্ত্রী", "তারেক রহমান এগিয়ে চলো", "ফরিদপুর-৪ আসনে মন্ত্রী চাই, শহিদুল ইসলাম বাবুল ভাইকে মন্ত্রী চাই"—এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ করতালি, হাত নেড়ে এবং উচ্ছ্বাস প্রকাশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অনেকে মোবাইল ফোনে সেই স্মরণীয় মুহূর্ত ধারণ করেন।
বরিশাল সফরকে কেন্দ্র করে ভাঙ্গায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই নির্ধারিত স্থানে অবস্থান নেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবের রূপ নেয়।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে ভাঙ্গার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছেন। জনগণের এই ভালোবাসা ও অংশগ্রহণ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতি তাঁদের আস্থা ও সমর্থনেরই বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।"
ভাঙ্গা উপজেলা বিএনপির কৃষক দল সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাচান এর নেতা বলেন, "আমরা সকাল থেকেই ভাঙ্গা গোলচত্বরে অবস্থান নিয়েছিলাম। আমাদের প্রিয় নেতা ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ভাঙ্গার মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।"
যুবদলের এক কর্মী বলেন, "আজকের দিনটি আমাদের জীবনের একটি স্মরণীয় দিন। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িবহর এত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমরা আশা করি, তাঁর নেতৃত্বে দেশ আরও সমৃদ্ধ হবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে।"
উপস্থিত এক সাধারণ ব্যক্তি বলেন, "রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এসেছি। এত মানুষের উপস্থিতি দেখে ভালো লেগেছে। পুরো পরিবেশ ছিল উৎসবমুখর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত।"
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দক্ষিণপাড় বাসস্ট্যান্ড, ভাঙ্গা গোলচত্বর এবং ঢাকা-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সার্বিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং উৎসবমুখর।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন