ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইউএনও কর্তৃক পলাশবাড়ীর শ্রীকৃষ্ণের মন্দির পরিদর্শন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

ইউএনও কর্তৃক পলাশবাড়ীর শ্রীকৃষ্ণের মন্দির পরিদর্শন

গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বের সবচেয়ে উঁচু শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন হতে যাচ্ছে। আগামী ২৭ নভেম্বর এই বিগ্রহটি উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে মন্দিরটি পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিক আয়োজনের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

বিশ্বের সবচেয়ে বড় শ্রীকৃষ্ণের এই বিগ্রহটি তৈরি হয়েছে বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে। নির্মিত এই বিগ্রহটির উচ্চতা ৫৩ ফুট এবং এটিকে বিশ্বের সর্বপ্রথম ও সবচেয়ে বড় শ্রীকৃষ্ণের বিগ্রহ বলে দাবি করা হচ্ছে।

বিগ্রহটি উদ্বোধন উপলক্ষে দেশ ও বিদেশ থেকে সনাতনীদের সমাগম ঘটবে মন্দির প্রাঙ্গণে। তাই উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাস-এর উদ্যোগে বিগ্রহটি উদ্বোধন উপলক্ষে ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে বিশাল আয়োজন করা হয়েছে। এই আয়োজন উপলক্ষে ২৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার কোনো ধরনের প্রসাদ বা প্রণামী নেওয়া হবে না, তবে মন্দিরের উন্নয়নে সনাতনীরা সাহায্য সহযোগিতা করতে পারবেন। এছাড়াও ২৮ নভেম্বর লীলা কীর্তন, বটবৃক্ষের বিয়ে এবং ধর্ম সভা অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার শ্রী গোপীনাথ দাস ব্রম্মচারী গীতাপাঠ করবেন। বৃন্দাবন মথুরা থেকে গীতাপাঠ করতে আসবেন শ্রী রাধা মাধব এবং দেশি-বিদেশি কীর্তনীয়ারা লীলা কীর্তন পরিবেশন করবেন। ২৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে ধর্ম সভা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইউএনও কর্তৃক পলাশবাড়ীর শ্রীকৃষ্ণের মন্দির পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ