একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস-২০২৬ উপলক্ষে শনিবার সকালে ফরিদপুর জেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়| ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমবায় আন্দোলনের প্রসার, আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়| জেলা সমবায় ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান লালটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, ফরিদপুরের অধ্যক্ষ খোন্দকার মনিরুল ইসলাম| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা ˆসয়দ জসীম উদ্দিন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, শাহ& ফরিদ রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও ইউনিয়নের সাবেক সভাপতি মো. ওমর আলী খান এবং ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন| এছাড়া সহকারী পরিচালক ইফতেখার মাহমুদসহ অন্য বক্তারাও বক্তব্য দেন| অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান| বক্তারা বলেন, সমবায় ব্যবস্থা মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ এবং এ খাতকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সমšি^ত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন| অনুষ্ঠানে শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ, আদর্শ বণিক সমিতি ও পাওয়ার মাল্টিপারপাস সমবায় সমিতিকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়| একই সঙ্গে আলহাজ মোহাম্মদ শামসুল হক মোল্লা, মোসাম্মৎ সালমা আক্তার খান এবং মোহাম্মদ জাহাঙ্গীর আজিজকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মানিত করা হয়| এ ছাড়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু এবং রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত সমবায়ী আফরোজা বেগমকে বিশেষ সম্মাননা জানানো হয়| কর্মসূচির সমাপ্তিতে অতিথিদের মধ্যে বৃক্ষচারা বিতরণ করা হয়|

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন