ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা দক্ষিণ ৬১ নং ওয়ার্ডে মৌসুমী ফল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬১ নম্বর ওয়ার্ডে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে মৌসুমী ফল বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় মাজার গলি ও দনিয়া পুরাতন-২ এলাকার বাড়িওয়ালাদের যৌথ উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচিতে এলাকার বাসিন্দা ও পথচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ৬১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মো. মাসুদ আলী। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাজার গলির বাসিন্দা মো. মমিনুর রহমান মিঠু, শাহ আলম সরদার এবং দনিয়া পুরাতন-২ এলাকার বাসিন্দারা।

ফল বিতরণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় হাজী মো. মাসুদ আলী বলেন, রাজনৈতিক কিংবা ব্যক্তিগত মতপার্থক্য ভুলে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির মাধ্যমেই অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, ৬১ নম্বর ওয়ার্ডের মানুষের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকবেন। ভবিষ্যতে ছাত্র-জনতা ও যুব সমাজকে সঙ্গে নিয়ে এই ওয়ার্ডকে একটি সুখী, সমৃদ্ধ, পরিচ্ছন্ন এবং আদর্শ বাসযোগ্য এলাকায় পরিণত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

আলোচনা শেষে এলাকার প্রবীণদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে এলাকার সকল মরহুম ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালিত হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সর্বস্তরের মানুষ ও পথচারীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়। শেষে প্রধান অতিথি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা দক্ষিণ ৬১ নং ওয়ার্ডে মৌসুমী ফল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ