ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাল কাগজে বিদ্যুৎ সংযোগ, ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫

জাল কাগজে বিদ্যুৎ সংযোগ, ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস-২) এর সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক এজিএম শামসুল হকসহ মোট ১১ জনের বিরুদ্ধে জাল নথি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে সম্প্রতি মামলাটি দায়ের করেন। দুদকের কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম মামলাটি রেকর্ড করেন এবং পরে তা বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রেরণ করা হয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন পবিস-২ সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক ওয়্যারিং পরিদর্শক সাদিকুল ইসলাম, সাবেক এজিএম (ওএন্ডএম) সুলতান মাহমুদ, খোকা আকন্দ, শিপন প্রামাণিক, লালমিয়া প্রামাণিক, রাশিদুল ইসলাম, জাকিরুল ইসলাম, জাকির হোসেন, রেজাউল করিম ও রকেট প্রামাণিক।

অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আসামিরা পরস্পর যোগসাজশে জাল লাইসেন্স এবং টেম্পারিংকৃত উপজেলা সেচ কমিটির রেজুলেশনকে সত্যায়ন করে বৈধ দেখানোর চেষ্টা করেন। এসব নথির ভিত্তিতে তারা প্রতারণার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাল কাগজে বিদ্যুৎ সংযোগ, ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস-২) এর সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক এজিএম শামসুল হকসহ মোট ১১ জনের বিরুদ্ধে জাল নথি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বাদী হয়ে সম্প্রতি মামলাটি দায়ের করেন। দুদকের কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম মামলাটি রেকর্ড করেন এবং পরে তা বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রেরণ করা হয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন পবিস-২ সারিয়াকান্দি জোনাল অফিসের সাবেক ওয়্যারিং পরিদর্শক সাদিকুল ইসলাম, সাবেক এজিএম (ওএন্ডএম) সুলতান মাহমুদ, খোকা আকন্দ, শিপন প্রামাণিক, লালমিয়া প্রামাণিক, রাশিদুল ইসলাম, জাকিরুল ইসলাম, জাকির হোসেন, রেজাউল করিম ও রকেট প্রামাণিক।

অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আসামিরা পরস্পর যোগসাজশে জাল লাইসেন্স এবং টেম্পারিংকৃত উপজেলা সেচ কমিটির রেজুলেশনকে সত্যায়ন করে বৈধ দেখানোর চেষ্টা করেন। এসব নথির ভিত্তিতে তারা প্রতারণার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ