গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং (রাজ-৪৯৪) এর কার্যালয় জামায়াত কর্তৃক দখলের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোশফেকুর রহমান রিপন। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সহ সভাপতি আজাহার আলী, সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাদেকুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ সাহেদ আলী, দপ্তর সম্পাদক আরিফ মিয়া, প্রচার সম্পাদক রাজা মিয়া, ক্রীড়া সম্পাদক জাকারিয়া আলম জলিল, কার্যকারি সদস্য লুৎফর রহমান, রাজু আহমেদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশফেকুর রহমান রিপন জানান, পলাশবাড়ীস্থ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং - রাজ ৪৯৪ এর কার্যনির্বাহী কমিটির বিগত ৫ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর হতে সংগঠনের সাধারণ সম্পাদক পলাতক থাকায় ও সংগঠনের সভাপতি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সংগঠনটির আয়োজনে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মো. মোশফেকুর রহমান রিপন কে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল মোত্তালিব সরকার বকুল কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
মোশফেকুর রহমান রিপন ও আব্দুল মোত্তালিব সরকার বকুলের নেতৃত্বে বর্তমান কার্যনির্বাহী কমিটি সংগঠনের দায়িত্ব ও কার্যক্রম সুনামের সহিত পরিচালনা করছে।
তিনি অভিযোগ করেন, এই কমিটি গঠনের পর হতে স্থানীয় জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চান মিয়ার নেতৃত্বে রাজনৈতিক ছত্রছায়ায় পেশাশক্তি খাটিয়ে বিগত ১ জুন ২০২৫ ইং তারিখে পলাশবাড়ীতে অবৈধভাবে একটি তলবী সভা কার্যক্রম পরিচালনা করে, যা শ্রম দপ্তর রাজশাহী বাতিল ও অবৈধ ঘোষণা করে। এরপরেও আবারো গত ১৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে শ্রম দপ্তর রাজশাহী বরাবর তলবী সভার জন্য প্রতিনিধি চেয়ে আবু তাহের ড্রাইভার আবেদন করেন।
এ আবেদনের ভিত্তিতে শ্রম দপ্তর রাজশাহী কর্তৃক তদন্ত সাপেক্ষে গত ২৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে শ্রম দপ্তর রাজশাহী এক পত্রে উক্ত তলবী সভা আহবানকারি আবু তাহের ড্রাইভারের আবেদনটি বাতিল করে। একই সঙ্গে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, রাজশাহী শ্রম দপ্তর বার বার আবেদন করে কোনো প্রকার বৈধতা না পেয়ে পেশাশক্তি খাটিয়ে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং - ৪৯৪ এর চলমান কমিটি নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র ও শ্রমিকদের মাঝে দাঙ্গা সৃষ্টির পায়তারা করছেন। খাইরুল ইসলাম চান ও আবু তাহের ড্রাইভারের নেতৃত্বে তাদের গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখল করা হয়েছে।
এমতাবস্থায়, তাঁরা শ্রম দপ্তর রাজশাহী, গাইবান্ধা জেলা প্রশাসন, গাইবান্ধা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের নিকট অবৈধভাবে বার বার সংগঠনের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও অফিস দখলকারি চিহৃিন্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন