আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারগঞ্জে ১নং চরপাকেরদহ ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আব্দুল্লাহ সবুজ। তিনি বলেছেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।
শাহ আব্দুল্লাহ সবুজ বর্তমানে সহ যুব বিষয়ক সম্পাদক, মাদারগঞ্জ থানা বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক, ১নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি এবং যুগ্ম আহ্বায়ক, মাদারগঞ্জ উপজেলা যুবদল হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য সমান ও দ্রুত জনসেবা নিশ্চিত করা হবে। রাস্তা, সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ, মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে সকলের মতামতের ভিত্তিতে ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী শাহ আব্দুল্লাহ সবুজ বলেন, "আমার লক্ষ্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলা, যেখানে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সেবাপ্রাপ্তি সর্বোচ্চ গুরুত্ব পাবে।"
তিনি আরও বলেন, ১নং চরপাকেরদহ ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চান। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
সবশেষে তিনি ১নং চরপাকেরদহ ইউনিয়নবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করে বলেন, "আপনাদের সমর্থন পেলে আমি সর্বদা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখব এবং একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন