ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাইমচরে শিক্ষক দম্পতিকে বেঁধে ডাকাতির অভিযোগে এক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫

হাইমচরে শিক্ষক দম্পতিকে বেঁধে ডাকাতির অভিযোগে এক আসামি গ্রেফতার

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে শিক্ষক দম্পতিকে হাত-পা বেঁধে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে নেমে আন্তঃজেলা অভিযান চালিয়ে মুক্তার উজ্জামান (৩৬) নামের এক আসামিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ। গ্রেফতারকৃত মুক্তার উজ্জামান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরআবাবিল গ্রামের বাসিন্দা। ফেনী সদর থানাধীন জোড়পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্র জানায়, গত ১৬ নভেম্বর সংঘটিত ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে হাইমচর থানার ওসি মো. শাহ আলম–এর নির্দেশনায় এসআই (নিঃ) মো. সোহরাব হোসেন ভূঁইয়া এবং এএসআই (নিঃ) হান্নান উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সূত্রে জানা যায়, মামলার এজাহারভুক্ত আসামি মুক্তার উজ্জামান লক্ষ্মীপুরের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাসযোগে ফেনী জেলার জোড়পুল এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

ওসি মো. শাহ আলম জানান, “ডাকাতি মামলাটি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। দ্রুত পদক্ষেপের ফলে এক আসামিকে আন্তঃজেলা অভিযান চালিয়ে গ্রেফতার করেছি। শিগগিরই ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত মুক্তার উজ্জামানকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাইমচরে শিক্ষক দম্পতিকে বেঁধে ডাকাতির অভিযোগে এক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে শিক্ষক দম্পতিকে হাত-পা বেঁধে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে নেমে আন্তঃজেলা অভিযান চালিয়ে মুক্তার উজ্জামান (৩৬) নামের এক আসামিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ। গ্রেফতারকৃত মুক্তার উজ্জামান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরআবাবিল গ্রামের বাসিন্দা। ফেনী সদর থানাধীন জোড়পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্র জানায়, গত ১৬ নভেম্বর সংঘটিত ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে হাইমচর থানার ওসি মো. শাহ আলম–এর নির্দেশনায় এসআই (নিঃ) মো. সোহরাব হোসেন ভূঁইয়া এবং এএসআই (নিঃ) হান্নান উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সূত্রে জানা যায়, মামলার এজাহারভুক্ত আসামি মুক্তার উজ্জামান লক্ষ্মীপুরের উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাসযোগে ফেনী জেলার জোড়পুল এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

ওসি মো. শাহ আলম জানান, “ডাকাতি মামলাটি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। দ্রুত পদক্ষেপের ফলে এক আসামিকে আন্তঃজেলা অভিযান চালিয়ে গ্রেফতার করেছি। শিগগিরই ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত মুক্তার উজ্জামানকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ