ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ।

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬

হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ।

পটুয়াখালীর গলাচিপায়  উপজেলা ভবনের দ্বিতীয় তলায়  আজ শনিবার সকাল ১১ টায়  দূরারোগ্য রোগে আক্রান্ত, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. নূরুল হক, এমপি। অনুষ্ঠানে  গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক এর নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও গণধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এ অনুষ্ঠানে গালাচিপা উপজেলার  সর্ব মোট ১৩ টি উনিয়নের মধ্যে সর্বমোট ৬৭ জনকে ৫৬০০ টাকা করে বিভিন্ন এলাকার দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি, অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।মূলত: প্রবাসী  কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে এ অর্থ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. নূরুল হক এমপি বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে আনবে বলে আশা পোষণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ।

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ