ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঝাড়ু হাতে রাস্তায় নারীরা, বিএম কলেজ ছাত্রদল নেতার বিচারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬

ঝাড়ু হাতে রাস্তায় নারীরা, বিএম কলেজ ছাত্রদল নেতার বিচারের দাবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

খাবারের রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও নারী নির্যাতনের অভিযোগে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ অভিযুক্তদের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় নারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বরিশাল নগরীর নতুনবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঝাড়ু হাতে অংশগ্রহণকারী নারীরা অভিযুক্তদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় নতুনবাজার এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলও ব্যাহত হয়।

বিক্ষোভ মিছিলটি নতুনবাজার মোড় থেকে শুরু হয়ে মরকখোলার পুল এলাকা প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নারীদের পাশাপাশি নতুনবাজার ও কাউনিয়া এলাকার বাসিন্দারাও অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া রেনু বেগম অভিযোগ করেন, গত ২৯ জুন রাতে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন, ছাত্রদল নেতা তামিম, সিরাজুল ইসলাম রাতুল ও শান্তর নেতৃত্বে তাদের রেস্টুরেন্টে হামলা চালানো হয়। প্রতিপক্ষের ওপর হামলা করতে এসে তাদের দোকান ভাঙচুর করা হয় এবং তাকে ও তার বোনকে মারধর করে রাস্তায় ফেলে পেটানো হয়।

তিনি বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তারা কোনো বিচার পাননি।

আরেক বিক্ষোভকারী সালমা ইসলাম বলেন, হামলার সময় নারীদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটেছে। চুল ধরে মারধর করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত বিচার না হলে তারা আবারও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ২৯ জুন রাতে নতুনবাজারের মরকখোলার পুল এলাকায় একটি রেস্টুরেন্টে হামলার অভিযোগ ওঠে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে। হামলার শিকার দুই নারী অভিযোগ করেন, এ সময় রেস্টুরেন্টের ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। বুধবার বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ালিদ বিন সালাউদ্দিন দাবি করেন, রেস্টুরেন্টে খাবারের অতিরিক্ত দাম রাখার প্রতিবাদ করলে তাদের এক কর্মীকে মারধর করা হয়। হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ সত্য নয় বলেও তিনি দাবি করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঝাড়ু হাতে রাস্তায় নারীরা, বিএম কলেজ ছাত্রদল নেতার বিচারের দাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ