ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত রাশেদুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরাফাত সিদ্দিকী।উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশালের যৌথ বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন