ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুরে বেঞ্চে বসা নিয়ে তর্ক : ৫ শিক্ষার্থী আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫

গাজীপুরে বেঞ্চে বসা নিয়ে তর্ক : ৫ শিক্ষার্থী আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে একটি মাদ্রাসার পাঁচ শিক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আরেক সহপাঠীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
​আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত এবং আহত সবাই একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। অষ্টম শ্রেণির ছাত্র রিফাত (১৪), দশম শ্রেণির মহিন (১৫), নাজিম উদ্দীন (১৪), নিলয় (১৫) ও রিফাত (১৫)। অভিযুক্ত (১৫) একই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
​আহত শিক্ষার্থী রিফাত হোসেনের বরাত দিয়ে জানা যায়, গতকাল বুধবার পরীক্ষা চলাকালীন বেঞ্চে বসা নিয়ে নবম শ্রেণির অভিযুক্ত ছাত্রের সঙ্গে দশম শ্রেণির ছাত্র মহিনের কথা-কাটাকাটি হয়। ​এরই জেরে আজ পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হওয়ার পরপরই অভিযুক্ত ছাত্র তার প্যান্টের পকেট থেকে ছুরি বের করে মহিনকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মহিনকে বাঁচাতে যারা এগিয়ে আসেন, তাদের সবাইকে অভিযুক্ত শিক্ষার্থী ছুরিকাঘাত করে।
​শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসরিন জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে একজনের মাথায় ও আরেকজনের বুকে ধারালো অস্ত্রের আঘাত গুরুতর।
​এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, তিনি আহত ছাত্রদের নিয়ে হাসপাতালে আছেন এবং পরে বিস্তারিত জানাতে পারবেন।
​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, মাদ্রাসার বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে তর্ক হয়, যা মাদ্রাসা কর্তৃপক্ষ আপস-মীমাংসা করে দিয়েছিল। কিন্তু আজ পরীক্ষা শেষে নবম শ্রেণির ওই ছাত্র পূর্ব বিরোধের জেরে পাঁচজনকে ছুরিকাঘাত করে। পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে আটকের চেষ্টা চালাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজীপুরে বেঞ্চে বসা নিয়ে তর্ক : ৫ শিক্ষার্থী আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ