ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বকেয়া মজুরি ও চাকরির নিরাপত্তা দাবিতে বরিশালে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬

বকেয়া মজুরি ও চাকরির নিরাপত্তা দাবিতে বরিশালে শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

বরিশালে বকেয়া মজুরি-ভাতা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

রোববার (২৯ জুন) সকাল ১০টায় কারখানার প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সকাল ১১টার দিকে রূপাতলী গোলচত্বরে গিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রায় ৩০০ শ্রমিক-কর্মচারী অংশ নেন।

সমাবেশে শ্রমিকরা দুই মাসের বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিলসহ সব পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান। একই সঙ্গে কারখানা বিক্রি হলে বর্তমান শ্রমিকদের চাকরি বহাল রেখে মালিকানা হস্তান্তরের নিশ্চয়তা দেওয়ারও দাবি তোলেন তারা।

অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সর্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ নেতা গাজী মো. বেল্লাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দফতর সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. পাভেল হাওলাদার।

বক্তারা বলেন, কারখানা বন্ধের নোটিশ জারির পর গত ১৮ দিন ধরে শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বকেয়া পাওনা না পাওয়ায় অনেক শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছে। আগামী ৩০ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের সমস্যার কার্যকর সমাধান এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশে ডা. মনীষা চক্রবর্তী বলেন, শ্রমিকরা দুই মাসের পরিশ্রমের ন্যায্য মজুরি চাইছেন, অথচ তা পরিশোধ করা হচ্ছে না। কারখানা বিক্রির আলোচনা চললেও শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়েছে। মালিকানা পরিবর্তন হলেও বর্তমান শ্রমিকদের চাকরি নিশ্চিত করতে হবে।

এদিকে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩০ জুনের ত্রিপক্ষীয় বৈঠকে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সব কারখানার শ্রমিকদের নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের মতো বৃহত্তর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বকেয়া মজুরি ও চাকরির নিরাপত্তা দাবিতে বরিশালে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ