ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা : রাজস্থলীতে এতিমদের নিয়ে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা : রাজস্থলীতে এতিমদের নিয়ে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাঙামাটির রাজস্থলীতে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজস্থলী উপজেলার দুর্গম এলাকার ইসলামপুর মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুল ইসলাম রনি, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু ও মো. মামুন খান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. সবুজ, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন, রাজস্থলী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাদেক হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলমানরা।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামপুর মাদ্রাসার ইমাম। পরে স্থানীয় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা : রাজস্থলীতে এতিমদের নিয়ে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাঙামাটির রাজস্থলীতে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজস্থলী উপজেলার দুর্গম এলাকার ইসলামপুর মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুল ইসলাম রনি, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজু ও মো. মামুন খান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. সবুজ, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন, রাজস্থলী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাদেক হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলমানরা।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামপুর মাদ্রাসার ইমাম। পরে স্থানীয় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ