ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাকে দেখতে চাওয়া এবং দেশে ফেরা নিয়ে আবেগঘন বার্তা দিলেন তারেক জিয়া

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

মাকে দেখতে চাওয়া এবং দেশে ফেরা নিয়ে আবেগঘন বার্তা দিলেন তারেক জিয়া

গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশজুড়ে চলমান দোয়া ও শুভকামনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে, মায়ের এই সঙ্কটময় মুহূর্তে পাশে থাকার গভীর আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে ফিরে আসার বিষয়ে তাঁর একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। শনিবার সকালে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি স্ট্যাটাসে তারেক রহমান এই আবেগঘন বার্তা দেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

স্ট্যাটাসে তারেক রহমান উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় সিসিইউয়ে চিকিৎসাধীন। তাঁর দ্রুত রোগমুক্তির জন্য দল–মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ যে ভালোবাসা ও আন্তরিক প্রার্থনা জানাচ্ছেন—এর জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি আরও জানান, দেশি–বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা দিচ্ছেন এবং বন্ধুপ্রতীম কয়েকটি দেশ উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সবচেয়ে আবেগপূর্ণ অংশে তারেক রহমান বলেন, মায়ের স্নেহস্পর্শ পাবার আকাঙ্ক্ষা তাঁরও রয়েছে, তবে দেশে ফেরা তাঁর একার সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়। রাজনৈতিক বাস্তবতার জটিলতার দিকে ইঙ্গিত করে তিনি জানান, পরিস্থিতি অনুকূলে এলেই তাঁর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে পরিবার আশাবাদী।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউয়ে লাইফ-থ্রেটেনিং অবস্থায় চিকিৎসাধীন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত সংকটময়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাকে দেখতে চাওয়া এবং দেশে ফেরা নিয়ে আবেগঘন বার্তা দিলেন তারেক জিয়া

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ