ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চোর অপবাদ দিয়ে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

চোর অপবাদ দিয়ে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে চোর অপবাদ দিয়ে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত হাসমত উল্লাহ হাসু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের বাসিন্দা ছিলেন এবং তিনি টাঙ্গাইল সদরে একটি ব্যাংকে কর্মরত ছিলেন। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামের রাশেদুল ইসলাম এবং একই গ্রামের ইয়ামিন ইসলাম। নিহত হাসমত উল্লাহ হাসুর ভাই রহমত উল্লাহ ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচ জনকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মহেড়া ইউনিয়নের গ্রামনাহালি গ্রামের রাশেদুল ইসলাম প্রবাসে থাকাকালীন তাঁর স্ত্রীর সঙ্গে হাসুর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। রাশেদুল দেশে আসার পরও হাসু ওই নারীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। পরে স্বামী-স্ত্রী পরিকল্পনা করে স্ত্রীর মাধ্যমে হাসুকে দেখা করতে আসতে বলেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাসু দেখা করতে গেলে রাশেদুল ও তাঁর স্ত্রী মিলে তাঁকে আটক করেন। এরপর চোর অপবাদ দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। রাত প্রায় দুটোয় চিকিৎসাধীন অবস্থায় কুমুদিনী হাসপাতালে হাসুর মৃত্যু হয়। এই ঘটনায় রাতেই পুলিশ রাশেদুল ও ইয়ামিনকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পরকীয়ার ঘটনাকে চোর অপবাদ দিয়ে মারধর করায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে মূল অভিযুক্ত রাশেদুলের স্ত্রী পলাতক রয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চোর অপবাদ দিয়ে পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ