ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে : রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মন্তব্য করেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, "যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির সঙ্গে কী করা হয়েছে, এটা জাতি জানতে চায়। আজ কেন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে? আমরা সন্দেহ করি, তিনি (খালেদা জিয়া) যখন কারাগারে ছিলেন, তখন তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। জানি না তখন তাঁকে বিষ প্রয়োগ করা হয়েছে কি না কিংবা এমন কোনো কিছু করা হয়েছে কি না, যে কারণে তাঁর শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে।"

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় নিজের নির্বাচনী এলাকায় (সরাইল-আশুগঞ্জ) আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কোনো দিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যান, সে সময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদরাসায় উপস্থিত হতাম এবং কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে যেতাম। সে সময় খালেদা জিয়াকে এত অসুস্থ দেখিনি।

তিনি বলেন, আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন। সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দল ও দেশের দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে : রুমিন ফারহানা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মন্তব্য করেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, "যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল, সেই মানুষটির সঙ্গে কী করা হয়েছে, এটা জাতি জানতে চায়। আজ কেন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে? আমরা সন্দেহ করি, তিনি (খালেদা জিয়া) যখন কারাগারে ছিলেন, তখন তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। জানি না তখন তাঁকে বিষ প্রয়োগ করা হয়েছে কি না কিংবা এমন কোনো কিছু করা হয়েছে কি না, যে কারণে তাঁর শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে।"

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় নিজের নির্বাচনী এলাকায় (সরাইল-আশুগঞ্জ) আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, যিনি কোনো দিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যান, সে সময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদরাসায় উপস্থিত হতাম এবং কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে যেতাম। সে সময় খালেদা জিয়াকে এত অসুস্থ দেখিনি।

তিনি বলেন, আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেক হায়াত দান করেন। সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দল ও দেশের দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ