লাইসেন্সবিহীন ওয়াকিটকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। অবৈধভাবে ব্যবহৃত এসব যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও স্থাপনার বিরুদ্ধে কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাইসেন্স ছাড়া ব্যবহৃত ওয়াকিটকি জব্দ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলাও দায়ের করা হচ্ছে।
বিটিআরসি স্মরণ করিয়ে দেয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০২৬) অনুযায়ী ওয়াকিটকি বা যেকোনো ধরনের বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার জন্য কমিশনের কাছ থেকে তরঙ্গ বরাদ্দ ও বেতার যন্ত্রের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এসব যন্ত্র ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।
সংস্থাটি আরও জানায়, ব্যবসা প্রতিষ্ঠান, নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থা, হোটেল, রেস্তোরাঁ, শপিংমলসহ ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কেউই বিটিআরসির অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো ধরনের বেতার যন্ত্র বা ওয়াকিটকি ব্যবহার করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ ও লাইসেন্সবিহীন বেতার যন্ত্রের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে এবং সুষ্ঠু বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে বিদ্যমান আইন ও বিধি-বিধান মেনে চলার আহ্বান জানিয়েছে বিটিআরসি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন