ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তথ্য সংগ্রহে গিয়ে বালু সিন্ডিকেটের হামলায় ৩ সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

তথ্য সংগ্রহে গিয়ে বালু সিন্ডিকেটের হামলায় ৩ সাংবাদিক আহত

নীলফামারীর ডিমলায় তিন সাংবাদিক তথ্য সংগ্রহের কাজে গিয়ে সরকারি বালু চোরাচালান সিন্ডিকেটের হাতে লাঞ্ছিত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের উত্তর আকাশকুড়ী হাজীপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলার নাউতারা ইউনিয়নে অবস্থিত নাউতারা নদী সরকারিভাবে খনন করে বালুগুলো নদীর দুই ধারে বাঁধ তৈরি করে রাখা হয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী মহল সিন্ডিকেট তৈরি করে এই বালুগুলো অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চুরি করে বিক্রি করে আসছিল।

এই খবর পেয়ে ডিমলা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণমুক্তির সংবাদকর্মী মো. জাহিদুল ইসলাম (৪০), বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রতিদিনের কাগজের উপজেলা প্রতিনিধি মো. আমিনুর রহমান দুলাল (৩৯) এবং ক্রাইম নিউজ ২৪.কম এর প্রতিনিধি আরিফ ইসলাম আলাল (৩৬) সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করার সময় বালু চুরি সিন্ডিকেটের মূল হোতা আলিমুদ্দিনের ছেলে আরাফাত হোসেন (৩৬), মৃত মনসুর আলীর ছেলে আলিমুদ্দিন (৫০) ও তাঁর ভাই ইলিয়াস (৪৫) সহ তাঁদের নেতৃত্বে পনেরো থেকে বিশ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকদের ঘিরে ফেলে। তারা তিন সংবাদকর্মীকে প্রচুর শারীরিক নির্যাতন করে এবং তাঁদের সাথে থাকা মোবাইল, টাকা-পয়সা, মাইক্রোফোন ও পরিচয় পত্র ছিনিয়ে নিয়ে আবরুদ্ধ করে রাখে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে লোকমুখে শুনে আরো কয়েকজন সংবাদকর্মী সেখানে ছুটে যান এবং আহত ও আবরুদ্ধ তিন সংবাদকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত সংবাদকর্মী আরিফ ইসলাম আলাল ছয়জনের নাম উল্লেখ করে ও পনেরো থেকে বিশ জন অজ্ঞাতনামা আসামি করে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ডিমলায় সাংবাদিকের উপর এই বর্বরচিত হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ময়েন কবীর, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন নগর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি হামিদা রহমান, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ এবং প্রেসক্লাব ডিমলার সহ-সাধারণ সম্পাদক জামান মৃধা সহ সাংবাদিকের সকল সংগঠনের নেতৃবৃন্দ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

এ ব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান এ ঘটনার নিন্দা জানিয়ে সমবেদনা জ্ঞাপন করেন এবং আহত সংবাদকর্মীদের আইনগত সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তথ্য সংগ্রহে গিয়ে বালু সিন্ডিকেটের হামলায় ৩ সাংবাদিক আহত

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ