ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাতকানিয়ায় যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

সাতকানিয়ায় যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বাইশ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকা থেকে দশজন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কেঁওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ সম্রাট ব্রিকফিল্ড এলাকার ইটভাটা থেকে বারোজন রোহিঙ্গাকে আটক করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ক্যাম্প থেকে পালিয়ে এবং বিভিন্ন কৌশলে সাতকানিয়ায় এসে বসবাস করছে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট বাইশ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাঁদের সাতকানিয়া থানার মাধ্যমে দ্রুত রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা আটক

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বাইশ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকা থেকে দশজন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কেঁওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ সম্রাট ব্রিকফিল্ড এলাকার ইটভাটা থেকে বারোজন রোহিঙ্গাকে আটক করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ক্যাম্প থেকে পালিয়ে এবং বিভিন্ন কৌশলে সাতকানিয়ায় এসে বসবাস করছে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট বাইশ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাঁদের সাতকানিয়া থানার মাধ্যমে দ্রুত রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ