ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ

মহান আল্লাহকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করার অভিযোগ ওঠায় কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতি অম্লান পাদদেশে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ বেলাল হোসেন বুলবুল, হাফেজ ক্বারী মো. আব্দুস সালাম, মাওলানা দ্বীন ইসলাম এবং হাফেজ আব্দুল হান্নান প্রমুখ। বক্তরা বলেন, ভণ্ড বাউল শিল্পী আবুল সরকার ইসলামের উপর আঘাত হেনেছে এবং মহান আল্লাহকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেছে। তাঁরা দলমত নির্বিশেষে সকলকে এই ভণ্ড বাউলের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং বাংলার মাটিতে তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

মহান আল্লাহকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করার অভিযোগ ওঠায় কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতি অম্লান পাদদেশে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ বেলাল হোসেন বুলবুল, হাফেজ ক্বারী মো. আব্দুস সালাম, মাওলানা দ্বীন ইসলাম এবং হাফেজ আব্দুল হান্নান প্রমুখ। বক্তরা বলেন, ভণ্ড বাউল শিল্পী আবুল সরকার ইসলামের উপর আঘাত হেনেছে এবং মহান আল্লাহকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেছে। তাঁরা দলমত নির্বিশেষে সকলকে এই ভণ্ড বাউলের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং বাংলার মাটিতে তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ