ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পদ্মার ইলিশ এক দাম ৮ হাজার ৪৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৬

পদ্মার ইলিশ এক দাম ৮ হাজার ৪৬০ টাকা
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে এক বিশাল আকারের ইলিশ মাছ। প্রায় ১ কেজি ৮০০ গ্রাম ওজনের এই ইলিশটি পরে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে বিক্রি হয় ৮ হাজার ৪৬০ টাকায়।

শনিবার ভোরে উপজেলার চরসিলিমপুর এলাকায় স্থানীয় জেলে কবির মন্ডল নদীতে জাল ফেললে দুটি ইলিশ ধরা পড়ে। এর মধ্যে একটি বড় ইলিশের ওজন ছিল ১ কেজি ৮০০ গ্রাম।

পরে সকালে কবির মন্ডল মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসেন। আড়তে হালিম সরদারের আড়তে নিলামে তোলা হলে একের পর এক দর ওঠে। সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ কেজি প্রতি ৪ হাজার ৭০০ টাকা দরে মাছটি কিনে নেন। পরে তিনি মাছটি মোট ৮ হাজার ৪৬০ টাকায় ক্রয় করেন।

জেলে কবির মন্ডল বলেন, পদ্মায় এখন ইলিশের দেখা খুব কম। মাঝেমধ্যে দু’একটি মাছ ধরা পড়লেও বড় সাইজের মাছ খুবই বিরল। এই মাছটি ধরা পড়ায় কিছুটা স্বস্তি এসেছে।

ক্রেতা শাহজাহান শেখ জানান, পদ্মার বড় ইলিশ এখন খুবই কম পাওয়া যাচ্ছে। আড়ত থেকে মাছটি কিনে সামান্য লাভে তিনি দিনাজপুরের পার্বতীপুরে বিক্রি করেছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুর উল হক বলেন, পদ্মায় ইলিশের পরিমাণ কমে যাওয়া উদ্বেগের বিষয়। তবে বড় আকারের এই ইলিশ ধরা পড়া মৎস্য বিভাগের জন্য ইতিবাচক ইঙ্গিত। ইলিশ রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পদ্মার ইলিশ এক দাম ৮ হাজার ৪৬০ টাকা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ