ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী-কে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। পদোন্নতির পর তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-এর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাকে সচিব পদে পদোন্নতি প্রদান করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শরফ উদ্দিন আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ তিনি ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের বস্ত্র ও পাট খাতের উন্নয়ন, শিল্পের আধুনিকায়ন এবং রপ্তানি সম্প্রসারণে তার অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বস্ত্র ও পাট খাতের নীতিনির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
সরকারের এ পদোন্নতি ও নিয়োগ প্রশাসনে চলমান পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন