ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত শিশুর চিকিৎসায় গুড নেইবারসের মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫

সড়ক দুর্ঘটনায় আহত শিশুর চিকিৎসায় গুড নেইবারসের মানবিক উদ্যোগ

বরগুনার তালতলীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুর পাশে দাঁড়ালো গুড নেইবারস বাংলাদেশ।

শনিবার(২৯ নভেম্বর) সকাল ১০টায় আলীর বন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে। তালতলী সিডিপির উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ প্রচারণা ও মানবিক কার্যক্রম।

গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির ম্যানেজার নাইমুর রহমান শোভন এর সভাপতিত্বে। সংস্থার স্বাস্থ্য কর্মকর্তা সুমন মল্লিকএর সঞ্চালনায় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার, মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, সহকারী শিক্ষা অফিসার মোঃ আল-আমিন, মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক আজিজুল হক শিকদার, কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক বাচ্চু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন তালতলী সিডিপি সিডিসি সভাপতি মোঃ আলমগীর হোসেন, স্থানীয় সাংবাদিক এবং গুড নেইবারস কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিনিধি।

তালতলী সিডিপির ম্যানেজার নাইমুর রহমান শোভন সাংবাদিকদের বলেন, শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। আহত শিশুটি সড়ক দুর্ঘটনায় মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়েছিল। তার মুখমণ্ডলে মাল্টিপল লেসারেশন এবং এক্সপোজড ফেসিয়াল বোন রয়েছে। গুড নেইবারস বাংলাদেশ তার প্লাস্টিক সার্জারির ব্যয় বহন করবে। আশা করি, এটি শিশুটির জীবনমান ও ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন, ডিজে মারুফ ও বরিশাল থেকে আগাতো শিল্পীরা।

প্রচারণার সময় স্থানীয় তরুণ-তরুণীরা লিফলেট বিতরণ, সচেতনতামূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কমিউনিটিতে শিশু অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুশ্রমের নেতিবাচক প্রভাব বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। এতে প্রায় ২০০ জন স্থানীয় নাগরিক উপস্থিত ছিলেন।

গুড নেইবারসের এই মানবিক উদ্যোগের মাধ্যমে তালতলীতে শিশুর প্রতি সমাজের সহমর্মিতা এবং সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণ শিশুর অধিকার রক্ষায় টেকসই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ ১৯৯৬ সাল থেকে দেশে শিশু অধিকার সুরক্ষা, শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং যুব উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ১৩ জেলায় ১৭টি প্রকল্পের মাধ্যমে সংস্থাটি কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত শিশুর চিকিৎসায় গুড নেইবারসের মানবিক উদ্যোগ

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ