ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় ট্রিপল মার্ডারের প্রতিবাদে মানবন্ধন ন্যায়বিচারের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫

বগুড়ায় ট্রিপল মার্ডারের প্রতিবাদে মানবন্ধন ন্যায়বিচারের দাবিতে সমাবেশ

বগুড়া শহরের সাতমাথায় রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে গত ২৫ নভেম্বর ঘটে যাওয়া ট্রিপল মার্ডারের প্রতিবাদে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শাজাহানপুর এলাকার সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খলিশাকান্দির গৃহবধূ সাদিয়া আক্তার ও তাঁর দুই শিশুসন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনের উচিত দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা জন্য সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা গ্রেফতারকৃত সাদিয়ার স্বামী শাহাদৎ হোসেন (কাজল) কে পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য জোর দাবি জানান। তাঁদের অভিযোগ, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত হওয়ায় প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে দক্ষ তদন্ত প্রয়োজন।

মানববন্ধনে নিহত সাদিয়ার শোকসন্তপ্ত পিতা মাতা, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই একবাক্যে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় ট্রিপল মার্ডারের প্রতিবাদে মানবন্ধন ন্যায়বিচারের দাবিতে সমাবেশ

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

বগুড়া শহরের সাতমাথায় রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে গত ২৫ নভেম্বর ঘটে যাওয়া ট্রিপল মার্ডারের প্রতিবাদে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শাজাহানপুর এলাকার সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খলিশাকান্দির গৃহবধূ সাদিয়া আক্তার ও তাঁর দুই শিশুসন্তানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনের উচিত দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা জন্য সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা গ্রেফতারকৃত সাদিয়ার স্বামী শাহাদৎ হোসেন (কাজল) কে পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য জোর দাবি জানান। তাঁদের অভিযোগ, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত হওয়ায় প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে দক্ষ তদন্ত প্রয়োজন।

মানববন্ধনে নিহত সাদিয়ার শোকসন্তপ্ত পিতা মাতা, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই একবাক্যে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ