রাজধানীর কড়াইলে পুড়ে যাওয়া বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছেন আশুলিয়ার নারী উদ্যোক্তা এবং 'নিউ পার্সনা বিডি'-এর কর্ণধার জান্নাতুল ইসলাম সুমি। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচশত মানুষের জন্য খাবার, সুপেয় পানি এবং শিশুদের বস্ত্রসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন। এসময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহের কৃতি সন্তান মানবিক কর্মী রিয়া পারভীন। জান্নাতুল ইসলাম সুমি বস্তিবাসীর সুখে দুঃখে পাশে থাকবেন এবং সাধ্য অনুযায়ী সহায়তা প্রদান করবেন বলেও জানান।
এসময় তিনি বলেন, "মানুষ মানুষের জন্য—আমি মনে করি মানবতার কল্যাণে কাজ করতে বড় কোনো নেতা-নেত্রী হওয়া লাগে না, এমনকি বড় কোনো পদেরও প্রয়োজন হয় না। শুধু মানুষের বিবেক জাগ্রত থাকলেই সব ভালো কিছু করা সম্ভব।" তিনি আরও বলেন, তিনি কোনো রাজনৈতিক নেত্রী নন এবং তাঁর কোটি টাকার কোনো ব্যবসাও নেই। তারপরেও তিনি যখন দেখেন মানুষ কোনো বিপদে পড়ে, তখন নিজের সাধ্য অনুযায়ী সহায়তা প্রদান করার চেষ্টা করেন। তিনি জানান, এজন্য তিনি দেশ-বিদেশে কারো কাছে কখনো সহায়তা চাননি। তিনি শুধু নিজের সাধ্যের সবটুকু দিয়ে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেন।
একইসাথে তিনি দেশের সকল বিত্তবানদের প্রতি অনুরোধ করে বলেন, পুড়ে যাওয়া সহায়-সম্বলহীন বস্তিবাসীর জন্য আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন; আসুন মানুষের কল্যাণে কাজ করি। তিনি মনে করেন, সবকিছু সরকারের ওপর নির্ভর না করে এই দেশ ও সমাজের হতদরিদ্র অসহায় মানুষদের যদি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিত্তবানরা সহযোগিতা করেন, তাহলে অনেকাংশে দেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে। তিনি উপস্থিত সকলের কাছে নিজের ও তাঁর ক্ষুদ্র প্রতিষ্ঠান নিউ পার্সনা বিডির জন্য দোয়া চান এবং আমৃত্যু যেন মানুষের কল্যাণের মধ্যদিয়ে কাজ করে যেতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন। মানুষের কল্যাণে আত্ম-মানবতার কাজ করতে গিয়ে এই পর্যন্ত বিভিন্ন সামাজিক সংগঠন থেকে চারবার সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন সাভার-আশুলিয়ার এই সফল নারী উদ্যোক্তা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন